ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে। অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে দেশটির। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।

আরও পড়ুন: হাওরে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে দেশটির সাংবিধানিক কাঠামো অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধী। বিপর্যস্ত এই দ্বীপরাষ্ট্রে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান তিনি।

এই রাষ্ট্রদূত বলেন, আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই এবং আইনের শাসনকে সমুন্নত রাখার আহ্বান জানাই। তিনি এক টুইট বার্তায় জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপরিহার্য। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দাবি। উন্নত ভবিষ্যতের জন্য এসব বিষয় নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দলগুলোকে একত্রে কাজ করারও আহ্বান জানান জুলি চুং।

এক টুইট বার্তায় তিনি বলেন, দেশের উন্নতির জন্য এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এমন সমাধান বাস্তবায়নের জন্য আমরা সব পক্ষকে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা