বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি
আন্তর্জাতিক

বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচতে আত্মগোপনে সরকারি বাসভবন থেকে ১ কোটি ৮০ লাখ শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়েছে। শনিবার থেকে প্রেসিডেন্টে ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরাই এই অর্থ উদ্ধার করেছেন।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ও ভাইরাল হয়ে যাওয়া এ বিষয়ক একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের বাসভবনের একটি ঘরের মেঝেতে কয়েকটি রুপির বান্ডিল রাখা। কয়েকজন ব্যক্তি সেই বান্ডিল খুলে রুপি গুনছেন।

জিম ইয়াকুস নামে এক ব্যক্তি টুইটারে টুইট করেছেন সেই ভিডিও। সঙ্গে দেওয়া ক্যাপশনে লিখেছেন, প্রেসিডেন্টের বাসভবন থেকে মোট ১ কোটি ৮০ লাখ শ্রীরঙ্কান রুপি উদ্ধার করা হয়েছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছেন, উদ্ধার করা এই অর্থ ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে ‍তুলে দিয়েছেন বিক্ষোভকারীরা।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।

এই পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল দেশটির সাধারণ জনগণ; কিন্তু দৃশ্যত সেই আন্দোলনকে পাত্তা না দিয়ে নিজের পদে অনড় ছিলেন গোতাবায়া রাজাপাকসে।

অবশেষে শনিবার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি দেন বিক্ষোভকারীরা। গোয়েন্দা সূত্রে আগেই সে খবর পেয়ে শুক্রবারই সশস্ত্র বাহিনীর তত্ত্বাবাধানে বাসভবন থেকে পালিয়ে যান গোতাবায়া।

কিন্তু প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবর বিক্ষোভকারীদের অসন্তোষ না কমিয়ে বরং বাড়িয়ে দেয়। প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান, তারপর এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েছেন। তারা বাড়ির ছাদে, বাগানে শ্রীলঙ্কার পতাকা টাঙিয়ে দিয়েছেন।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল শাভেন্দ্রা সিলভা বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি পাশপাশি প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রেসিডেন্টের গা ঢাকা দেওয়ার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন সর্বদলীয় সরকার গঠন করতে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা