আন্তর্জাতিক

শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এর মধ্যে রনিল বিক্রমাসিংহের বাসায় হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি। এতে দেখা যায়, বাসভবনের ভেতরে আগুন জ্বলছে। এ ছাড়া বিক্ষোভকারী বাইরে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: ফের মহাসড়কে ভয়াবহ যানজট

যদিও এই হামলার আগেই রনিল বিক্রমাসিংহে ঘোষণা দিয়েছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি। এরআগে শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের ভেতর সাধারণ মানুষ ঢুকে পড়ার পর জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৯ জুলাই) রাতে রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেওয়া হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে আগুন দিয়েছেন। এ ছাড়া ওই বাড়িতে থাকা যানবাহন ভাঙচুর করা হয়েছে। যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেগুলো রনিল বিক্রমাসিংহের।

আরও পড়ুন: সবার জন্য বয়ে আনুক কল্যাণ

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর তার বাড়ির সামনে অবস্থান নেন বিক্ষোভকারীররা৷ তারা বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করেন৷ এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়৷ পুলিশ সাধারণ মানুষ ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষকে মারধর করে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় রিজার্ভ সংকট দেখা দেওয়ার পর থেকে দেশটিতে জ্বালানি–সংকট দেখা দিয়েছে। এ ছাড়া আমদানিনির্ভর ওষুধসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিক্ষোভকারীরা সরকারব্যবস্থায় পরিবর্তন চাইছেন।

আরও পড়ুন: নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান

সেই সঙ্গে তারা এটাও চাইছেন, রাজাপাকসে পরিবারকে রাজনীতি থেকে বিদায় নেবে। কিন্তু বিক্ষোভকারীদের এই দাবি মেনে নেননি গোতাবায়া রাজাপাকসে। ফলে বিক্ষোভ আরও জোরাল হয়। এরপর বিক্ষোভ দমনে গতকাল শুক্রবার কলম্বোয় কারফিউ জারি করা হয়। কিন্তু বিক্ষোভকারীরা এই কারফিউ উপেক্ষা করে গোতাবায়ার বাসভবনে হামলা চালান। কিন্তু এর আগেই গোতাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা