একদিনেই শনাক্ত ২৭ হাজারের বেশি!
আন্তর্জাতিক

একদিনেই শনাক্ত ২৭ হাজারের বেশি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৬০২ জনে। একই সময়ে সারা দেশে ৫১৯ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

শনিবার (১১ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে যায়। সবচেয়ে বড় কথা, ৭ লক্ষ থেকে ৮ লক্ষে পৌঁছতে মাত্র ৪ দিন সময় লেগেছে। দেখা যায়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পৌঁছাতে ১১০ দিন সময় লেগেছিল, আর সেই সংখ্যা ৮ লক্ষের বেশি হতে সময় লেগেছে মাত্র ৫২ দিন।

এদিকে, পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন। দেশের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই করোনা আক্রান্তের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি এবং তেলেঙ্গানা।

তবে আশার খবর যে, দেশটিতে চিকিৎসা সহায়তায় বহু করোনা রোগীই সুস্থ হয়ে উঠছেন। সরকারি তথ্য মতে, সারা দেশে মোট ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশটির সুস্থতার হার ৬২.৭৮ শতাংশ।

এদিকে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় দেশ হলো ভারত।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা