লিবিয়ায় মরুভূমি থেকে ২০ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

লিবিয়ায় মরুভূমিতে ২০ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার মরুভূমি থেকে বিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তৃষ্ণার কারণে মানুষগুলো মারা গেছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা ।

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

বুধবার (২৯ জুন) রাতে ঘটনাটি জানা যায় বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

মঙ্গলবার (২৮ জুন) মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী এক ট্রাক ড্রাইভার মরদেহগুলো দেখতে পান।

লাশগুলো উদ্ধারের এই ঘটনাস্থলটি কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং চাদের সীমান্ত থেকে ১২০ কিলোমিটার (৭৪ মাইল) দূরে অবস্থিত।

আরও পড়ুন : ভারতের পথে হাটছে পাকিস্তান!

বুধবার ফোনে কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানান, ‘চালক হারিয়ে গিয়েছিলেন... এবং আমরা মনে করি, গত ১৩ জুন মোবাইল ফোনে শেষ কলের পর অর্থাৎ প্রায় দুই সপ্তাহ আগে দলটি মরুভূমিতে মারা গেছে।’

লিবিয়ার কম জনবহুল এ অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে দেখা যায়।

আরও পড়ুন : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

বেলহাসান আরও বলেন, লাশগুলোর মধ্যে দু’জন লিবিয়ান এবং অন্যরা চাদ থেকে লিবিয়ায় আসা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা