হোয়াইট হাউস
আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে একটি অনানুষ্ঠানিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ড। জোটের অন্যতম লক্ষ্য হলো চীনের ক্রমবার্ধমান প্রভাব ঠেকানো।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

শুক্রবার (২৪ জুন) হোয়াইট হাউস এই ঘোষণা দিয়েছে। পাঁচ দেশের এ জোটের নাম দেয়া হয়েছে পার্টনারস ইন দ্য ব্লু প্যাসিফিক (পিবিপি)।

বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রশান্ত মহাসাগর অঞ্চলে বসবাসরত লোকজনের সার্বিক উন্নততির জন্যই তারা একত্রিত হয়েছে। প্রশান্ত মাহসাগর অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট, সার্বভৌমত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রতি শ্রদ্ধাশীল এবং এই অঞ্চলকে নেতৃত্ব দিতে সক্ষম একটি জোট করার ব্যাপারে তারা একমত।

তবে প্রকাশ্যে ‘সার্বিক উন্নতি’র কথা বললেও এই জোট গঠন করার মূল কারণ যে চীনকে ঠেকানো- তার ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের ইন্দো-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক কার্ট ক্যাম্পবেলের কথায়।

আরও পড়ুন: গর্ভপাত অধিকার বাতিল

রয়টার্সকে তিনি বলেন, কূটনৈতিক প্রভাবের বিচারে ইন্দো-প্রশান্ত অঞ্চলে অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা সুবিধাজনক; কিন্তু এতদিন কোনো মার্কিন সরকার ওই অঞ্চলে বিশেষ মনোযোগ দেয়নি।

‘অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং দিন দিন সেখানে চীনের প্রভাব বাড়ছে। এটি ঠেকানোর জন্যই এই জোট গঠনের পদক্ষেপ নিয়েছি আমরা।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা