তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি
আন্তর্জাতিক

তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান স্বাধীনতার যেকোনো চেষ্টা চালালে চীন 'যুদ্ধ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না' এবং 'টুকরা টুকরা করে ফেলব।' এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেঙ্গি।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

শুক্রবার (১০ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাথে প্রথম মুখোমুখি বৈঠকেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী । কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এমন সংবাদ জানিয়েছে।

এ সময় ওয়ে বলেন, 'কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করার সাহস করে, তবে মূল্য যাই হোক না কেন, চীনা সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।'

আরও পড়ুন : র‍্যাংকিংয়ের দিকে আমাদের ‌অ্যাটেনশন নেই

তিনি বলেন, 'পিএলএর সামনে যুদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না... এবং তাইওয়ানের স্বাধীনতার যেকোনো চেষ্টা গুঁড়িয়ে দেবে, জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।'

অবশ্য লড়াইয়ের কথাবার্তা হলেও ওয়ে বলেন, অস্টিনের সাথে তার বৈঠকটি 'সাবলীলভাবে অনুষ্ঠিত হয়েছে।'

আরও পড়ুন : সীমান্তে নতুন সেতু চালু

সিঙ্গাপুরে সাঙগ্রি-লা ডায়ালগ সিকিউরিটি সামিটের ফাঁকে প্রায় এক ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকের জন্য আধা ঘণ্টা সময় নির্ধারণ করা হলেও তা দ্বিগুণ সময় ধরে চলে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনা মন্ত্রী আরো প্রতিজ্ঞা করেন যে 'তাইওয়ান স্বাধীনতার ব্যাপারে যেকোনো ধরনের ষড়যন্ত্র করলে তাকে টুকরা টুকরা করে দেয়া হবে, মাতৃভূমির সাথে ঐক্যবদ্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ' করবে' বেইজিং।

আরও পড়ুন : ড্র নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স

তিনি বলেন, 'তাইওয়ান হলো চীনের তাইওয়ান... চীনকে সংযত করার জন্য তাইওয়ানকে ব্যবহার কখনোই কাজে লাগবে না।'

স্বশাসিত, গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ান সার্বক্ষণিক চীনা হুমকির মুখে রয়েছে। চীন সবসময় বলে আসছে যে এটি তাদের ভূখণ্ড। তারা কোনো একদিন এটি দখল করার কথাও বলে থাকে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র প্রবেশে করোনা টেস্ট বাতিল

পেন্টাগন জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অস্টিন বলেছেন যে 'তাইওয়ানের প্রতি আরো অস্থিতিশীলতামূলক পদক্ষেপ থেকে সংযত' থাকতে হবে বেইজিংকে।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তঅ বলেন, বৈঠকের বেশির ভাগ সময়জুড়ে তাইওয়ান নিয়েই আলোচনা হয়। অস্ট্রিন আবারো বলেন, তাইওয়ানের ব্যাপারে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি চীনা 'সামরিক আগ্রাসনের' সমালোচনা করেন।

আরও পড়ুন : সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অস্টিন ও ওয়ে মুখোমুখি মিলিত হলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। সর্বশেষ অস্ত্র চুক্তি অনুযায়ী বুধবার (৮ জুন) তাইওয়ানি নৌবাহিনীকে প্রায় ১২০ মিলিয়ন ডলারের খুচরা যন্ত্রণাংশ দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার

বৈঠকের সময় ওয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, এই বিক্রি 'চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন' করবে।

গত দুই বছর ধরে তাইওয়ানের কাছে চীন তার সামরিক তৎপরতা বাড়িয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা