আন্তর্জাতিক

পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সাথে একটি ভিডিওকলে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ফের নিউমার্কেট এলাকায় উত্তেজনা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর পশ্চিমারা আশা করেছিল (নিষেধাজ্ঞা আরোপের কারণে) দ্রুতই রাশিয়ার আর্থিক-অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হবে, বাজারে আতঙ্ক সৃষ্টি হবে, ব্যাংকিং ব্যবস্থার পতন এবং দোকানে ঘাটতি দেখা দেবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক হামলার এই কৌশল ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার পরিবর্তে ‘পশ্চিমা দেশগুলোর অর্থনীতির অবনতি’ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর কর্পোরেট এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

‘রাশিয়া অভূতপূর্ব চাপ সহ্য করেছে’ যুক্তি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে এবং বছরের প্রথম ত্রৈমাসিকে রাশিয়া ৫৮ বিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড করেছে।

পুতিন বলেন, নিষেধাজ্ঞা আরোপকারীদের জন্য এই নিষেধাজ্ঞা আত্মঘাতী গোলে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং একইসঙ্গে অর্থনৈতিক সূচকগুলো খারাপ হওয়ার পাশাপাশি ইউরোপীয় নাগরিকদের জীবনযাত্রার মানের অধঃপতন এবং তাদের সঞ্চয় কমে যাওয়ার মতো ঘটনা ঘটছে।

আরও পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রুশ প্রেসিডেন্টের দাবি করেন, তার দেশের মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থা। যদিও এসব নিষেধাজ্ঞা মস্কোকে হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা