ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

পাথরধসে নিহত ৫ শ্রমিক 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যর দেশ ওমানের প্রত্যন্ত অঞ্চলে পাথরধসে ৫ শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৭ মার্চ) দেশটির জরুরি কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর-আরব নিউজের।

ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আল-ধাহিরাহের প্রশাসনিক এলাকা আল-আরিদে অনুসন্ধানের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুর গুজব উড়িয়ে প্রকাশ্যে মন্ত্রী

নিহতদের পাশাপাশি এরই মধ্যে ঘটনাস্থল থেকে আরও ৫জনকে উদ্ধার করে হয়েছে। এদিকে নিখোঁজদের সন্ধানে পাথরের মধ্যে উদ্ধার তৎপরতা চলছে। এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

প্রসঙ্গত, ওমানের রাজধানী মাস্কটের পশ্চিমাঞ্চলে আল-ধাহিরাহের অবস্থান। এ জায়গাটিতে মানুষের বসবাস তুলনামূলকভাবে খুবই কম। তাছাড়া জায়গাটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা