আন্তর্জাতিক

রামদেব-সহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনিল ওষুধ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ-সহ মোট ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল রাজস্থানের জয়পুরে।

শুক্রবার (২৬ জুন) জয়পুরের জ্যোতিনগর থানায় বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ বারষ্ণে, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স(নিমস)-এর চেয়ারম্যান বলবীর সিংহ তোমর এবং ডিরেক্টর অনুরাগ তোমরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জ্যোতিনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) এফআইআরের সত্যতা স্বীকার করেছেন।

এফআইআরে বলা হয়েছে, বাবা রামদেব-সহ মোট ৫ জন করোনিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। পুলিশ জানিয়েছে, ওই ৫ জনের বিরুদ্ধে প্রতারণা (৪২০ ধারা)-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে।

দেশে যখন কোভিড-১৯ এর ওষুধ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই সময় পতঞ্জলি আয়ুর্বেদ দাবি করে, তাদের তৈরি ওষুধ ‘করোনিল’-এর প্রয়োগে কোভিড আক্রান্তরা সেরে উঠছেন। পতঞ্জলির এই দাবি শোরগোল ফেলে দেয় গোটা দেশে। ওষুধ মন্ত্রণালয় তড়িঘড়ি ওই ওষুধ সম্পর্কে সবিস্তার তথ্য চেয়ে নোটিস পাঠায় পতঞ্জলিকে। সেই সঙ্গে এই ওষুধ সংক্রান্ত সমস্ত রকম বিজ্ঞাপন বন্ধ করারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন জয়পুর নিমস-এর চেয়ারম্যান বলবীর সিংহ। তিনি দাবি করেন, “কোভিড আক্রান্ত রোগীদের উপর পরীক্ষা চালানোর সমস্ত রকম অনুমতি ছিল আমাদের। ১০০ জন রোগীর উপরে এই ওষুধের পরীক্ষা করার পর দেখা গিয়েছে ৬৯ শতাংশ রোগী তিন দিনে সেরে উঠেছেন। আর ১০০ শতাংশ সেরে উঠেছেন সাত দিনের মধ্যে।”

পতঞ্জলি এবং নিমস-এর এই দাবিকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কী ভাবে করোনার মোকাবিলা করা যায়, কোন ওষুধ দিয়ে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়, এ নিয়ে যখন দেশে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে, তখন এমন দাবি বিভ্রান্তিকর বলেই অভিযোগ তুলেছেন অনেকে।

দু’দিন আগে এই একই অভিযোগ তুলে বিহারের এক আদালতে রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, রামদেবরা এ ধরনের দাবি করে মানুষের জীবনকে বিপন্ন করছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়। সেই মামলার শুনানি আগামী ৩০ জুন। বিহারের মামলার রেশ কাটতে না কাটতেই জয়পুরে ফের মামলা হওয়ায় বিপাকের মুখে পতঞ্জলি আয়ুর্বেদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা