কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত
আন্তর্জাতিক

কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় জানিয়ে ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন:স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রতিবেদনে বলা হয়, ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য আদালতের এই সিদ্ধান্ত একটি বড় ধাক্কা। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে ৫টি পিটিশন দায়ের হয়েছিল।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কর্ণাটক রাজ্য সরকার রাজধানী ব্যাঙ্গালুরুতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক সপ্তাহের জন্য বড় ধরনের গণসমাবেশ নিষিদ্ধ করেছে। ম্যাঙ্গালোরেও ১৫-১৯ মার্চ পর্যন্ত বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়। উদুপিতে আজ স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

এদিকে গত মাসে কর্ণাটক হাইকোর্ট অস্থায়ীভাবে হিজাব এবং গেরুয়া ওড়নাসহ সব ধরনের ধর্মীয় পোশাক নিষিদ্ধ করেছিল।

আরও পড়ুন:হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

ভারতীয় আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় কয়লা ও খনিজমন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই। আদালতের রায় মেনে সবাইকে শান্তি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা। তাই সবকিছু পাশ কাটিয়ে তাদের পড়ালেখা করতে হবে।

আরও পড়ুন:স্বরূপে ফিরল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রসঙ্গত, কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত জানুয়ারি মাসে। উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য হয়।

আরও পড়ুন:বিশ্বে করোনায় একদিনে চার হাজার মৃত্যু

সেসময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন।

আরও পড়ুন:দাদা-দাদির পাশে চিরনিদ্রায় হাদিসুর

উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়। সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে।

আরও পড়ুন:বিকেলে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনও বাধা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা