ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে!

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। ক্রেমলিনের বিরুদ্ধে ন্যাটো জোট সংঘাতে জড়ালে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে বলে সর্তক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে শুক্রবার (১১ মার্চ) জো বাইডেন এই সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করবো না।’

আরও পড়ুন: চীনে করোনায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড

বাইডেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে শুক্রবার আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়াকে দেওয়া ‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদা প্রত্যাহার করার আহ্বান জানাবে। এই পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসনের জন্য আরও বেশি দোষী করবে।’

‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদার অর্থ হলো, এই তকমা পাওয়া দুটি দেশ একে অপরের সাথে সর্বোত্তম শর্তে বাণিজ্য করতে সম্মত হয়েছে। এই মর্যাদা বাতিল করা হলে জি সেভেনভুক্ত দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্য করা মুশকিল হয়ে পড়বে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা