ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

শিশুকে হত্যার পর মাকে ধর্ষণ ও হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দুই কন্যা শিশুকে হত্যার পর তাদের মাকে ধর্ষণ ও হত্যা করেছে মিয়ানমারের সেনারা। বুধবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাগউই অঞ্চলের পাউক শহরতলিতে এ ঘটনা ঘটেছে। শনিবার শহরতলির ইন নগে হতাউক গ্রামে প্রায় ৭০ সেনা, পুলিশ ও জান্তা সমর্থক পিউ স হতে মিলিশিয়ারা অভিযান চালায়।

তারা গোলাগুলি শুরু করলে গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। এ সময় দ আয়ে আয়ে উইন নামের ৪২ বছরের এক নারী ও তার ৪ বছরের শিশু কন্যাকে আটক করে সেনারা।

আরও পড়ুন: ফের ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাজ্য

শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা এবং ওই নারীকে তার বাড়ির কাছেই অবস্থিত একটি রেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা আরও ২৯ গ্রামবাসীকে আটক করে। এদের মধ্যে ৯ শিশুও ছিল। আটকদের মধ্যে ধর্ষিতা আয়ে আয়ের ১১ বছরের এক শিশু কন্যাও ছিল। ৩দিন পর একটি ডোবায় ওই শিশুর লাশ পাওয়া গেছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা