ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যু। মুকুল আর্য
আন্তর্জাতিক

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্য রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। দেশটির রামাল্লায় অবস্থিত ইন্ডিয়ান মিশন থেকে রোববার (৬ মার্চ) তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:আজ ঐতিহাসিক ৭ মার্চ

সোমবার (৭ মার্চ) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অবশ্য মুকুল আর্যের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

রোববার রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর কথা নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

টুইটে শোক প্রকাশ করে তিনি জানান, ফিলিস্তিনের রামাল্লায় ভারতীয় প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে অত্যন্ত বিস্মিত ও দুঃখিত। তিনি একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল। তার পরিবার ও প্রিয়জনেদের প্রতি সমবেদনা।

এদিকে মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে ফিলিস্তিনের শীর্ষ নেতৃত্বও শোক প্রকাশ করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রতিনিধি মুকুল আর্যের আকস্মিক মৃত্যুতে তারা সকলেই বিস্মিত।

মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুঃখজনক এই খবর পাওয়া মাত্রই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তেহারের পক্ষ থেকে মুকুলের মৃত্যুর কারণ জানতে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্বাস্থ্য ও ফরেনসিক সায়েন্সের কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা কিছু করা প্রয়োজন, তা করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুকুল আর্যের মরদেহ ফেরত পাঠানোর জন্য উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:৭ মার্চের ভাষণ এক মহামন্ত্র: রাষ্ট্রপতি

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ-আল-মালিকি সরাসরি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া মুকুলের মরদেহ ফিরিয়ে নিয়ে যেতে ইন্ডিয়ান সরকারকে সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:আজ বাঙালির জীবনে অবিস্মরণীয় দিন

প্রসঙ্গত, ২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষায় পাশ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন মুকুল আর্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। ফিলিস্তিনে যাওয়ার আগে তিনি কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসেও কাজ করেছিলেন।

আরও পড়ুন:ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

এছাড়া প্যারিসে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছিলেন মুকুল আর্য। রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বেশ কিছু সময়ের জন্যও তিনি দায়িত্বপালন করেছিলেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা