ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

জেলেনস্কিকে হত্যার মিশনে চেচেন যোদ্ধা দল

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার জন্য চেচেনদের একটি দুর্ধর্ষ দল পাঠানো হয়। এর আগে, রুশ অভিযান শুরুর পর অন্তত তিনবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল

আরও বলা হয়েছে, তবে ইউক্রেনীয় কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওয়াগনার এবং চেচেন বিদ্রোহীদের দুইটি পৃথক হত্যাকারী দল পাঠানো হয়েছিল।

দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ইউক্রেনীয়দের সতর্ক করে জানায়, জেলেনস্কিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে অভিজাত চেচেন বিশেষ বাহিনী নিয়ে গঠিত কাদিরোভাইটদের একটি ইউনিট।

তবে জেলেনস্কিকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ‘ধ্বংস’ করা হয়েছে বলে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ জানিয়েছেন।

আরও পড়ুন: ২৮ নাবিককে নেয়া হচ্ছে রোমানিয়ায়

তিনি আরও বলেন, চেচেন বিশেষ বাহিনীর সদস্যদের শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হত্যা করা হয়েছে।

এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে। পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।

শুক্রবার (৪ মার্চ) ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুতিন নিজেও ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

প্রসঙ্গত, জেলেনস্কি একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা, ২০১৯ সালের ৬ মে থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ মে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনের আগে, তিনি আইন বিষয়ে একটি ডিগ্রি অর্জন করেছিলেন এবং কেভার্টাল ৯৫ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন, যা চলচ্চিত্র, কার্টুন এবং টিভি কমেডি শো তৈরি করে। কেভার্টাল ৯৫ সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি টেলিভিশন সিরিজ তৈরি করেছিলো , এতে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিলেন। এই সিরিজটি ২০১৫ থেকে ২০১৯ অবধি প্রচারিত হয়েছিল টেলিভিশন শোয়ের একই নাম সংবলিত একটি রাজনৈতিক দলটি মার্চ ২০১৮ সালে কেভার্টাল ৯৫ জন কর্মচারীদের দ্বারা তৈরি করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা