আন্তর্জাতিক

ইউক্রেন দখল করতে চান পুতিন

সান নিউজ ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুতিন নিজেও ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

ফরাসি প্রেসিডেন্টের মতে, পুতিনের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, আরও ভয়ংকর সময় আসছে সামনে। তার জন্য প্রস্তুত থাকা দরকার। ডয়েছে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন ইস্যুতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। দেড় ঘণ্টা ধরে চলে দুই শীর্ষ নেতার আলোচনা।

রুশ প্রেসিডেন্ট পুতিনও জানিয়ে দিয়েছেন, তাদের অভিযান পরিকল্পনামাফিক চলছে। তিনি নব্য-নাৎসীদের হাত থেকে পুরো ইউক্রেনকে মুক্ত করতে চান। তিনি মনে করেন, ইউক্রেন ও রাশিয়ার মানুষের মধ্যে কোনো ফারাক নেই।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

মাক্রোঁ পরে টুইট করে বলেন, পুতিন ইউক্রেনে হামলা থামাতে রাজি নন। কিন্তু মানবিক বিপর্যয় রোধ করতে আলোচনা দরকার। তিনি চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

এর আগেও ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় তিনি জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই।

আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল

এদিকে, চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়ান শীর্ষস্থানীয় এক জেনারেল বৃহস্পতিবার ( ৩ মার্চ) নিহত হয়েছেন। দেশটিতে সামরিক অভিযান পরিচালনার প্রেক্ষাপটে এটি মস্কোর জন্য বড় ধরনের বিপর্যয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত মেজর জেনারেল অ্যান্ড্রে সোখোভেটস্কি ছিলেন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা