আন্তর্জাতিক

গালওয়ান উপত্যকা ইস্যুতে সমঝোতায় ভারত-চীন

আন্তর্জাতিক ডেস্ক:

লাদাখের গালওয়ান উপত্যকা সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত ও চীন।

সোমবার ভারত ও চীনের লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে এই সমঝোতার সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার ভারতের সরকারি সূত্রগুলোর বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দুই দেশের এ গুরুত্বপূর্ণ বৈঠকের পর বিরোধপূর্ণ এ সীমান্তে সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশই রাজি হয়েছে বলে জানা গেছে। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা চীনা সূত্রকে উদ্ধৃত করে সমঝোতার খবর দিয়েছে।

গত সপ্তাহে হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসেন।

ভারতীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে।

অন্যদিকে, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের বিরোধপূর্ণ অংশে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে।

এছাড়া গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চীনের ৪০ জন সেনার মৃত্যু হওয়ার যে খবর সম্প্রতি গণমাধ্যমে এসেছে, সেগুলোকে ‘ভুয়া খবর’ বলে বর্ণনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা