নাইজেরিয়া-ননি-২০২২
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রার্থী ১০২ বছরের ননি

আন্তর্জাতিক ডেস্ক: বয়সের সেঞ্চুরি হাঁকিয়েছেন, ১০০ বছরের বৃদ্ধ তাতে কি আসে যায়! এখনো দেশের প্রেসিডেন্ট হতে চান নাইজেরিয়ার ননি জোসেফিন এজেনিয়াচে।

২০২৩ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১০২ বছরের এই বৃদ্ধ নারী।

দেশটির সবচেয়ে বড় টেলিভিশন নেটওয়ার্ক এনটিএ’র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন ননি।

তিনি প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, নির্বাচিত হলে সঠিক নেতৃত্ব দিয়ে নাইজেরিয়ার হাল ধরবেন।

ভয়েস অব সিনিয়র সিটিজেন নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ননি। তিনি নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনাম্ব্রা প্রদেশে বসবাস করেন।

গত জানুয়ারি থেকে ননির পাশাপাশি প্রায় ১০ রাজনীতিবিদ নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

আগামী বছরের শুরুর দিকেই দেশটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম আবুজা। তেল সমৃদ্ধ নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ।

দেশটির পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

নাইজেরিয়া ১৯৬০ খ্রীস্টাব্দের অক্টোবর ১ তারিখে গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটি ৩৬টি রাজ্য ও কেন্দ্রীয় রাজধানী এলাকা নিয়ে গঠিত।

১৯৬৬ হতে ১৯৯৯ খ্রীস্টাব্দ পর্যন্ত দেশটি বিভিন্ন সময়ে সামরিক শাসনের সম্মুখীন হয়েছে। ১৯৯৯ খ্রীস্টাব্দে এখানে পুনরায় গনতন্ত্র প্রবর্তিত হয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা