ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

করোনা বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডস।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরনেস্ট কুইপারস বিধিনিষেধ তুলে নেওয়ার এ ঘোষণা দিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু কমে যাওয়ায় সরকার আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগমস্থলে মাস্ক পরার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং একটি মাস্ক পরা বুদ্ধিমানের কাজ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি সতর্ক করে বলেন, মহামারি এখনো পুরোপুরি শেষ হয়নি এবং স্বাস্থ্যগতভাবে যারা দূর্বল তাদের সতর্ক থাকা প্রয়োজন।

গতবছর ডিসেম্বরে দেশটিতে বিশেষ করে ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে কঠোর বিধিনিষেধে আবার ফিরে যায় দেশগুলো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা