আন্তর্জাতিক

উত্তেজক পোশাকের জন্যই বাড়ছে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হিজাব বিতর্কের মধ্যেই নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপি বিধায়ক রেনুকাচার্য বলেছেন, মেয়েদের উত্তেজক পোশাকের জন্যই ভারতজুড়ে ধর্ষণ বাড়ছে।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ ফেব্রুয়ারি) কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির করা একটি মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রিয়াঙ্কা গান্ধি বলেছিলেন, বিকিনি অথবা ঘোমটা, জিন্স কিংবা হিজাব কে কী পরতে চায় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন নারীর এই সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার আছে।

প্রিয়াঙ্কার এই মন্তব্যের কথা উল্লেখ করে রেনুকাচার্য বলেন, প্রিয়াঙ্কা গান্ধি একজন নারী, একজন কংগ্রেস নেতা… আমরা নারীদের মৌলিক অধিকার (হিজাব ইস্যুতে) নিয়ে প্রশ্ন তুলছি না। কেরালা এবং বম্বে হাইকোর্ট বলেছে যে স্কুল এবং কলেজগুলিতে ইউনিফর্ম বাধ্যতামূলক, সরকারও একই কথা বলেছে। ছাত্রীর (পোশাক) জন্য বিকিনি শব্দ ব্যবহার করা উপেক্ষাযোগ্য। কলেজে পড়ার সময় ছাত্রীদের ইউনিফর্ম বা এমন পোশাক পরা উচিত যা তাদের শরীরকে পুরোপুরি ঢেকে রাখে। নারীদের কিছু পোশাক পুরুষদের উত্তেজিত করে বলে ভারতে ধর্ষণের ঘটনা বাড়ছে, যা ভালো নয়। কারণ আমাদের দেশে নারীদের সম্মান আছে, আমরা তাদের মা হিসেবে গণ্য করি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারির পরই রাজ্যজুড়ে হিজাব বিতর্ক শুরু হয়। এ নিয়মের প্রতিবাদে মুসলিম শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। স্থানীয় কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো এর বিরোধিতা করলেও দলিত হিন্দুদের অনেকে মুসলিম শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: হিজাব নারীর অধিকার

এর মধ্যে সম্প্রতি ভারতের কর্ণাটকের প্রি-ইউনিভার্সিটি কলেজে সামনের একটি ঘটনায় মুসকান খান নামে এক ছাত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়েপড়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা মুসাকানকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল তরুণ। তাদের প্রত্যেকের কাঁধে গেরুয়া উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত শিক্ষার্থী পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন। এ সময় হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে গেরুয়া স্কার্ফধারী তরুণরা। তারা মুসকানকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে। এরপর কর্মকর্তারা মুসকানকে সেখান থেকে সরিয়ে নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা