রিসেপ তাইয়েপ এরদোয়ান
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করোনায় আক্রান্ত। বিষয়টি তিনি নিজেই শনিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন তিনি। তার স্ত্রীও একই ধরনের উপসর্গে ভুগছেন। তবে বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ বলছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান করোনা পজিটিভ হয়েছেন। তাদের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

শনিবার তুরস্কের উত্তরাঞ্চলের জোঙ্গুলদাক এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এরদোয়ানের। পরবর্তীতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, গলার স্বরের সমস্যা এবং ঠাণ্ডার কারণে তিনি ওই অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এর কিছুক্ষণ পরই তুরস্কের এই প্রেসিডেন্ট দম্পতির করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের ঘোষণা দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা