ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

মিয়ানমারে বেড়েছে মাদক উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ক্রমানয়ে বেড়ে চলছে মাদকের উৎপাদন। আর এখানে উৎপাদিত এই মাদক পাচার হয়ে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও এই অঞ্চলের বাইরের দেশগুলোতে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনডিওসি) এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউএনডিওসি জানিয়েছে, গত মাসে লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারের কর্তৃপক্ষ অন্তত ৯ কোটি মেটাফেটামিন ট্যাবলেট এবং ৪৪ লাখ টন ক্রিস্টাল মেটাফেটামিন উদ্ধার করেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউএনওডিসির আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেন, মিয়ানমারে গত বছরের উৎপাদিত মেথ ইতোমধ্যে চরমপর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এটি নিম্নমুখী হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মিয়ানমারে মাদক ও সংঘাত অবিচ্ছেদ্য, একটি অপরটির পরিপূরক। বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা পাচারকারীদের পক্ষে কাজ করে।

মাদক নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেশী থাইল্যান্ডে, মিয়ানমারে উৎদিত অবৈধ মাদক একটি ঐতিহ্যবাহী রুট হচ্ছে প্রতিবেশী থাইল্যান্ড।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা