ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯

সাননিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ কমপক্ষে ১৯ জন মারা গেছেন। হতাহত আরও বাড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

বিবিসি বলছে, স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) ১১টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯ তলা ভবনের দ্বিতীয় অথবা তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনের প্রতিটি তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো বলেন, বয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ২০০ জন কর্মী। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে।

তিনি বলেন, ভবনের প্রত্যেকে তলার সিঁড়িতে আহতের পাওয়া গেছে। প্রচুর ধোঁয়ায় শ্বাসকষ্টে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আগুন দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রচণ্ড ধোঁয়া ও তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা