আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হয় একজন। এরপর ওই হামলাকারী গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে নিহত হয়। তারপর সে ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লেকউড শহরে ওই বন্দুকধারী ৪র্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এরপর সে একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সাথে পাল্টাপাল্টি গুলি ছোড়াছুড়ি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকধারী। পাল্টাপাল্টি গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কেরানী আহত হয়েছেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা