আন্তর্জাতিক

তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে চীনে  নিহত ১৮ জন (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের একটি মহাসড়কে তেলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত দশজন নিহত ও আহত হয়েছে ২০০ জনের বেশি। শনিবার (১৪ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে নিকটস্থ বাড়িঘর ও কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।

দুর্ঘটনার ভিডিও-

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হেনেছে। অগ্নিকুণ্ড আকাশের দিকে উঠছে এবং আতঙ্কিত মানুষ চিৎকার করছে।

অপর এক ভিডিওতে দেখা গেছে, ট্যাংকারের ধ্বংসাবশেষ ও ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।

আশে পাশের বাড়ি ঘরে আগুন লাগার ভিডিও -

সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জন এবং আহত ১১৭ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরি সেবার সদস্যরা সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে সিসিটিভির খবরে বলা হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনের প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা খুব কম। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওই বছর ট্রাফিক আইন লঙ্ঘনকে ৯০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

২০১৯ সালে চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ৩৬ জন নিহত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা