অ্যাঙ্গেলা মার্কেল
আন্তর্জাতিক

বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছেড়েছেন জার্মানির সফলতম চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার স্তলে নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ৬৩ বছর বয়সী রাজনীতিক ওলাফ শোলজ। এর মধ্য দিয়ে মার্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনের ইতি ঘটল।

জার্মান সময় বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তার বিদায় অনুষ্ঠান হয়। এনিডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২০০৫ সালের ২২ নভেম্বর জার্মানিতে প্রথম নারী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাঙ্গেলা মার্কেল। পরবর্তী ১৬টি বছর তিনি দেশটির অবস্থান, সমৃদ্ধি, প্রভাব ও নানাবিধ সঙ্কট মোকাবেলা করে জার্মানিকে ইউরোপের মধ্যে প্রভাবশালী একটি রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যান। ৬৭ বছর বয়সে দায়িত্ব ছাড়ার সময় মার্কেল তাই নিজ দেশ ও বিদেশ থেকে পেয়েছেন প্রশংসা ও জনপ্রিয়তা।

নিজ ভাষণে অ্যাঙ্গেলা মেরকেল জনগণকে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন, শরণার্থী সংকটের মতো বিশাল চ্যালেঞ্জ সামলাতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

যথাযোগ্য সামরিক মর্যাদায় বিদায় দেয়া হয় মেরকেলকে। এ সময় বার্লিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেলের সম্ভাব্য উত্তরসূরী ওলাফ শলৎস। প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারও উপস্থিত ছিলেন অ্যাঙ্গেলা মেরকেলকে বিদায় জানাতে।

ক্ষমতা হস্তান্তরের আগে সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন মার্কেল। এ সময় তিনি বলেন, ‘আমি জানি আপনি খুবই অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। আমার ইচ্ছা চ্যান্সেলরের পদে অসীন হয়ে আপনি আমাদের দেশের স্বার্থ উদ্ধারে ভালোভাবে কাজ করতে পারবেন।’

নতুন চ্যান্সেলরের শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানস্থল থেকে নিজের ব্যবহৃত অডি গাড়িতে করে বিদায় নেন মার্কেন। এ সময় তাকে তালি দিয়ে বিদায় জানাতে দেখা যায় তার এক সময়ের সহকর্মীদের। এছাড়া মার্কেলকে দেখতে সে সময় অনুষ্ঠান স্থলের বাইরে প্রচুর সংখ্যক মানুষকে জড়ো হন।

আফগানিস্তান থেকে অভিবাসী হিসেবে জার্মানিতে আশ্রয় নেওয়া সুলাইমান নামে এক ব্যক্তি নিজেকে মার্কেলের ‘ভক্ত’ উল্লেখ করে বলেন, ‘মার্কেল ছিলেন এই শতাব্দির একজন দেবদূত।’

৩০ বছর বয়সী এনরিক ভেলাজকো বলেন, ‘আমি শেষবারের মতো চ্যান্সেলর মার্কেলকে দেখতে এসেছি। তিনি ইউরোপ এবং জার্মানিসহ বিশ্বের স্থিতিশীলতার জন্য কাজ করেছেন। আমি তাকে খুবই পছন্দ করি। কারণ তিনি বাস্তববাদী একজন নারী। আমার তার জন্য খারাপ লাগছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা