আন্তর্জাতিক

চীনের সঙ্গে শীতল যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

সাননিউজ ডেস্ক: চীনের সঙ্গে শীতল যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি অনুষ্ঠানে জনতার উদ্দেশে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বক্তব্যে তিনি বলেছেন, তিনি চীনের সাথে শীতল যুদ্ধ চান না। খবর এএফপি’র।

তিনি বলেন, আমি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি এবং বিশ্বের অন্যান্য নেতার চেয়ে বেশি সময় কাটিয়েছি। এজন্যই আপনারা লোক মুখে শুনেছেন যে বাইডেন চীনের সাথে নতুন শীতল যুদ্ধ শুরু করতে চায়। আমি চীনের সাথে শীতল যুদ্ধ চাই না। আমি চাই চীন যেন বুঝতে পারে যে, আমরা পিছু হটতে যাচ্ছি না এবং আমাদের মতামতে কোন পরিবর্তন করছি না।

চীন, রাশিয়া ও বিশ্বের বাকি সব দেশই জানে পৃথিবীর ইতিহাসে আমাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, তারা আরও শক্তিশালী হতে চলেছে কিনা তা নিয়ে চিন্তার অবকাশ নেই।

তিনি বলেন, তবে তারা কোনো কার্যকলাপে লিপ্ত হতে চলেছে কি না, সে বিষয়ে আপনাকে থাকতে হবে না হয় সেখানে তারা একটি গুরুতর ভুল করতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা