আন্তর্জাতিক

ভারত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১৫০

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক দিনের বন্যায় ভারত ও নেপালে ১৫০ জনের অধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এঘটনায় আরও অর্ধশতাধিকের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে দুটি দেশের সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনের বন্যায় ৪৬ জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে নেপাল সরকার জানিয়েছে, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় গতকাল বুধবার নিহতের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জন, প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে বারোজন নিহত হয়েছেন। অন্যরা পশ্চিম নেপালের অন্য এলাকায় মারা গেছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত ও ২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা