আন্তর্জাতিক

প্রতিদিন লাখের বেশি করোনা শনাক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ছয় মাস ধরে তাণ্ডব চালালেও ভাইরাসটির ঝাঁঝ বর্তমানে একটুও কমেনি।

বরং সপ্তম মাসে এসে সংক্রমণের গতি আগের তুলনায় আরো বেড়ে গেছে। টানা এক সপ্তাহ বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার ৭ জুন বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১৩ হাজারের মতো। মোট আক্রান্ত ৭০ লাখ ৯১ হাজার ৬৬৬। এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ ৬ হাজার ১৯৫ জন।

তবে স্বস্তির খবর হচ্ছে এরইমধ্যে ৩৪ লাখ ৬১ হাজার ৬১৯ জন এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২১ মে থেকে এ পর্যন্ত মাত্র পাঁচ দিন বিশ্বে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এক লাখের নিচে ছিল। আর গত ৩ জুন এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার ৪০০ জন। বিভিন্ন দেশের করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ায় সঙ্গত কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীর বহু দেশে এখনো করোনা পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। তাহলে সংখ্যাটা আরো বাড়তো।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ৫৪২ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৬২ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা