আন্তর্জাতিক

কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক: হাইতি, ঘানা ও নেপালের ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত শিপিং কন্টেইনার থেকে তাদের উদ্ধার করা হয়।

বিবিসি জানায়, ওই কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পাওয়ার পর ভোরে নুয়েভা কনসেপসিওন ও কোকালেস শহরের মাঝামাঝি এলাকায় পড়ে থাকা ওই কন্টেইনারের ভেতর থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

কর্তৃপক্ষের বিশ্বাস, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য তারা যাদের অর্থ দিয়েছিলো সেই মানবপাচারকারীরা তাদের ফেলে গেছে।

কন্টেইনার খুলে যাদের পাওয়া গেছে তাদের মধ্যে উত্তর আমেরিকার সংকটগ্রস্ত দেশ হাইতির শতাধিক নাগরিক আছে, পাশাপাশি নেপাল ও ঘানার লোকও আছে।

এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করার পর পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা কন্টেইনারের ভেতর থেকে আসা কান্না ও টোকার শব্দ শুনি। দরজা খোলার পর ভেতরে ছাড়পত্রহীন ১২৬ জনকে পাই।

উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের প্রাথমিক চিকিৎসা শেষে পাহারা দিয়ে গুয়াতেমালান অভিবাসন ইনস্টিটিউটের পরিচালিত আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।

গুয়াতেমালার অভিবাসন কর্তৃপক্ষের মুখপাত্র আলেহান্দ্রা মেনা জানান, এই অভিবাসীরা সেন্ট্রাল আমেরিকার হন্ডুরাসে এসে সেখান থেকে উত্তর দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলো।

তাদের এখন হন্ডুরাসের সীমান্তে ফিরিয়ে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

একদিন আগেই মেক্সিকোর কর্তৃপক্ষ ৩৫০টি শিশুসহ ৬৫২ জন অভিবাসীকে আটক করে। এদের সবাইকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের কাছে তিনটি হিমায়িত ডাবল ট্রেইলার ট্রাক থেকে উদ্ধার করা হয়।

মেক্সিকোর তামাউলিপাসের একটি সামরিক চেকপয়েন্টে সৈন্যরা ট্রেইলারের ভেতর থেকে আসা কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে গাড়িগুলোতে তল্লাশি চালায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা