আন্তর্জাতিক

ভারতে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞায় ২৫৫০ তাবলীগ সদস্য

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলীগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভুক্ত এসব তাবলীগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিভিন্ন রাজ্য সরকার দেশ জুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেওয়ার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়।

মাওলানা সাদ ও তার ছেলেসহ অনেকেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে রয়েছেন। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মরকাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা। কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য সদস্যদের সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে কালো তালিকাভুক্ত সদস্যদের মধ্যে প্রায় ৪০ টি দেশের নাগরিকরা রয়েছেন। দেশগুলো হল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কোট ডি আইভায়ার, জিবুতি, মিশর, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, ইরান, জর্ডান, কাজাখিস্তান, কেনিয়া, মাদাগাস্কার, মালি, ফিলিপাইন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সুদান, সুইডেন, তানজানিয়া , টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং ইউক্রেন।

দিল্লির ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া শতাধিক তবলিগ জামাত সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন বলে জানা গেছে। সূত্র: দ্য হিন্দু, কলকাতা ২৪।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা