ভিসা পেতে দের ভোগান্তি
আন্তর্জাতিক

ইরানের ভিসা পেতে আফগানদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে ইরানের দূতাবাস আফগানদের কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে। তবে ইরানের ভিসাপ্রত্যাশী আফগানরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানায়, কাবুলে ইরানের দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে। তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের কথা জানিয়েছেন।

আফগানদের অভিযোগ, ভিসা দেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অত্যন্ত ধীর। তা ছাড়া দূতাবাসের কাছে কিছু লোকজন দুই হাজার মার্কিন ডলারের বিনিময়ে ভিসা সেবা দেওয়ার কথা বলছেন।

সাবেক সরকারের পতনের পর আফগানিস্তানে ভিসা সংক্রান্ত সেবা স্থগিত করে ইরান। তিন দিন আগে ইরানের দূতাবাস পুনরায় কনস্যুলার সেবা দেওয়া শুরু করে। তবে ভিসা প্রত্যাশীরা ইরানের দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন।

কাপিসা প্রদেশের বাসিন্দা লোকমান হাশিমি বলেন, দুদিন হয়ে গেল আমি এখানে এসেছি। এখানে প্রচুর ভিড়। অধিকাংশ ভিসাপ্রত্যাশী বাণিজ্য, ট্রানজিট এবং শিক্ষাসংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করছেন।

হেরাত প্রদেশের বাসিন্দা মুহাম্মদ জান বলেন, আমি ভিসার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। যদি আজ ভিসা না পাই তবে আমার ২০ হাজার আফগানি ক্ষতি হবে।

পর্যটনবিষয়ক একটি সংস্থার প্রধান আহমদ সিয়ার রাহিমি বলেন, ইরানের দূতাবাস বর্তমানে তিন ধরনের ভিসা দিচ্ছে। বাণিজ্যের জন্য ভিসা, এর খরচ প্রায় ৪৫ হাজার আফগানি। ট্রানজিট ভিসার খরচ ২৯০ আফগানি এবং অন্যান্য ভিসার খরচ ৩৫ থেকে ৪০ হাজার আফগানির মধ্যে।

ভিসা প্রক্রিয়া নিয়ে ইরানের কাবুল দূতাবাসের কর্মকর্তা পাওয়া যায়নি। তবে পর্যটনসংক্রান্ত সংস্থাগুলোর তথ্যমতে, ইরান দূতাবাস প্রতিদিন ১০০ থেকে ২০০ জনকে ভিসা দিচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা