আন্তর্জাতিক

লাইভে রিপোর্টারকে গুলি করতে যাচ্ছিল পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মার্কিন টিভি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারের সময় পুলিশ কর্মকর্তা একজন প্রতিবেদক এবং তার ক্যামেরাম্যানকে ‘টার্গেট’ করতে দেখা গিয়েছে।

ফুটেজে আরো দেখা গেছে, প্রতিবেদক এবং ক্যামেরাম্যানকে বারবার রাবার বুলেটের দ্বারা আঘাত করা হয়েছে। খবর নিউজিল্যান্ড হেরাল্ড এর।

একজন অফিসার নিজের অস্ত্রটি সরাসরি ক্যামেরার সামনে প্রদর্শন করেন। কেনটাকির লুইসভিলে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় ওয়েভ-৩ নিউজের প্রতিবেদক ক্যাটলিন রাস্ট সরাসরি খবর প্রচার করছিলেন। সে সময় (পুলিশ) কর্মকর্তারা তাকে এবং ক্যামেরাম্যানকে টার্গেট করতে সেখানে উপস্থিত হন।

সে সময় প্রতিবেদক ক্যাটলিন রাস্ট স্টুডিওতে থাকা অ্যাংকরদের বলেছিলেন, আমরা লাইনের পিছনে আছি। তখন অ্যাংকরদের একজন তাকে বলেন, এগিয়ে যেতে থাকুন এবং আপনি যেখানে যেতে হবে সেখানে যান।

কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্টকে চিৎকার করতে শোনা যায়। সে সময় তাকে বলতে শোনা যায়, আমি গুলিবিদ্ধ হয়েছি! রাবার বুলেট, রাবার বুলেট, এটি মরিচ গুলি, আমি ঠিক আছি।

সে সময় অ্যাংকরদের একজন তাকে জিজ্ঞাসা করেন, কারা তাকে টার্গেট করছে? তিনি (রাস্ট) বলেন, আমাদের সাথে! সরাসরি আমাদের দিকে! তখন একজন অফিসার তার অস্ত্র তাক করেছিলেন এবং সরাসরি ক্যামেরায় দেখিয়েছিলেন। তখন অ্যাংকর বলেন, তারা এমনটি করছে কেন? তারা কি জানে না স্পষ্টতই তাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে।

রাস্ট এবং তার ক্যামেরাম্যান পুলিশের কাছ থেকে পিছু হটে যাওয়ার পরে তিনি ব্যাখ্যা করেন যে, কর্মকর্তারা তাকে আরও দূরে সরে যাওয়ার আদেশ দিচ্ছিলেন।

তিনি বলেন, আমি অনুমান করি আমরা তাদের লাইনের পিছনে ছিলাম। সে সময় একজন অ্যাঙ্কর বলেন, আমরা জেমসের ক্যামেরার দিকে নজর রাখছি। যেহেতু অফিসার সরাসরি জেমসের ক্যামেরায় লক্ষ্য করছেন, তাই শট দেওয়ার মতো অবস্থা নেই।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রেক্ষিতে মিনেপলিসে বিক্ষোভের লাইভ প্রচার চলাকালে সিএনএন রিপোর্টার ওমর জিমনেজকে গ্রেপ্তার করা হয়। সে সময় একজন প্রযোজক এবং ক্যামেরা অপারেটরকে হাতকড়াও লাগানো হয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা