আন্তর্জাতিক

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে দেওয়া অনুদান স্থগিতের কয়েক সপ্তাহের মাথায় এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএন জানায়, শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ট্রাম্প।

চীনের চাপে করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সংস্থাটি ব্যর্থ হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। এমনকি চীনের প্রতি সংস্থাটি পক্ষপাত করতে বলে অভিযোগও রয়েছে তার। ট্রাম্পের দাবি, ডব্লিউএইচও বেইজিংকে করোনভাইরাস মহামারী সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪০ কোটি মার্কিন ডলার অনুদান দিত মার্কিন সরকার। তবে শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, অনুরোধ ও প্রয়োজন সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের অভ্যন্তরীণ সংস্কার না করায় আমরা তাদের সঙ্গে সব সম্পর্কের ইতি টানছি। ওই তহবিল বিশ্বের অন্যান্য জনস্বাস্থ্য খাতে দান করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা