আন্তর্জাতিক
ইরানে বিক্ষোভ, আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি 

বৃটিশ রাষ্ট্রদূতকে গ্রেপ্তারের পর মুক্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভুল করে ইউক্রেনের বিমান ভূপাতিত করার কথা স্বীকার করার পর ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করা হয়েছে। কমপক্ষে দুটি বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রশ্ন তোলা হয়েছে, যখন ইরানে যুদ্ধের দামামা, উত্তেজনা তুঙ্গে, তখন কেন ওই বিমানটিকে উড্ডয়ন করতে দেয়া হলো। এ আন্দোলনে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে শনিবার বৃটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। আর এই আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে গ্রেফতার করেছে ইরান। শনিবার তাকে গ্রেফতার করা হয়।

রাষ্ট্রদূতকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাজ্য । ইরানের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাজ্য সরকার।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ নিয়ে ইংরেজি ও ফারসি ভাষায় টুইট করেছেন ট্রাম্প। তিনি এতে বলেছেন, সাহসী ও দুর্ভোগে থাকা ইরানিদের প্রতি: আমার প্রেসিডেন্সির শুরু থেকে আমি আপনাদের সঙ্গে আছি এবং আমার সরকার অব্যাহতভাবে আপনাদের পাশে থাকবে।

নিবিড়ভাবে আমরা আপনাদের বিক্ষোভে নজর রাখছি। আপনাদের সাহস অনুপ্রেরণামুলক।

ওদিকে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, ইরানের জনগণের বক্তব্য স্পষ্ট। খামেনির অসততার অধীনে শাসক গোষ্ঠীর মিথ্যা, দুর্নীতি, নির্বুদ্ধিতা ও বর্বরতায় তারা বিরক্ত। ইরানি জনগণ উন্নত ভবিষ্যতের দাবিদার। তাদের পক্ষে আমাদের অবস্থান। উল্লেখ্য, গত বুধবার রাজধানী তেহরান থেকে ১৭৬ জন আরোহী নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এতে আরোহীদের সবাই নিহত হন। এর মধ্যে ছিলেন ইরানি, কানাডিয়ান, ইউক্রেনের নাগরিক, বৃটিশ, আফগানিস্তান ও জার্মানির নাগরিক। প্রথমে এর দায় অস্বীকার করে ইরান। কয়েকদিন পরে তারা এর দায় স্বীকার করে। এর ফলে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে ইরানে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, শনিবার বিক্ষোভ হয়েছে রাজধানী তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে। এ সময় টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায় কয়েক শত মানুষ ওই বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে। তারা স্লোগান দিচ্ছে, ‘কমান্ডার ইন চিফের (খামেনি) পদত্যাগ চাই’। ইরানের বার্তা সংস্থা ফারস তাদের রিপোর্টে বলেছে, রাজধানী তেহরানে উগ্রপন্থি স্লোগান দেয়ার সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

তবে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা মিথ্যা বলেছে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে। দায়ীদের পদত্যাগ দাবি করেছে। দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছে। বিচার দাবি করেছে যারা এ ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল। আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে বৃটেনের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে আটক করা হয়। তবে অল্প সময় পরে তাকে ছেড়ে দেয়া হয়। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, রাষ্ট্রদূতকে এভাবে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। একই সঙ্গে তিনি ইরানকে উত্তেজনা প্রশনের আহ্বান জানান।

সান/ এমএপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা