আন্তর্জাতিক

সুড়ঙ্গ খুঁড়ে ইসরাইলের কারাগার থেকে ছয় ফিলিস্তিনি উধাও

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে ছয় জন ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাবার পর তাদের সন্ধানে এক ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

গিলবোয়া কারাগারের একটি সেলের মেঝেতে খোঁড়া একটি সুড়ঙ্গ দিয়ে ওই বন্দীদের পালিয়ে যাবার কথা জানা যায় সোমবার ভোররাতে।

মনে করা হচ্ছে, কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল এমনভাবে যেন সেটি দিয়ে কারাগারের প্রাচীরের বাইরে একটি রাস্তায় বেরুনো যায়।

বন্দীদের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন আল-আকসা মার্টার্স ব্রিগেডের একজন সাবেক নেতা জাকারিয়া জুবেইদি এবং ইসলামিক জিহাদের পাঁচ জন সদস্য রয়েছেন। তাদের পাঁচজনই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। হত্যাপ্রচেষ্টাসহ প্রায় দুই ডজন মামলায় জুবেইদির বিচার চলছিল।

একজন ইসরায়েলি কারা কর্মকর্তা এ ঘটনাকে "একটি বড় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা" বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এ ঘটনাকে "বীরোচিত" বলে স্বাগত জানিয়েছে।

স্থানীয় কৃষকরা গিলবোয়া কারাগারের নিকটবর্তী ক্ষেতের মধ্যে দিয়ে "কিছু সন্দেহজনক লোককে" দৌড়াতে দেখে কর্তৃপক্ষকে সতর্ক করার পর এ ঘটনার কথা জানা যায়।

এর পর কারা কর্মকর্তারা মঙ্গলবার ভোর চারটায় বন্দীদের গুণে দেখতে পান যে ছয় ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ওই ফিলিস্তিনিরা যে কারাগারের কক্ষটিতে থাকতেন সেটির বাথরুমে গর্ত খুঁড়ে ওই সুড়ঙ্গটি তৈরি করেন - যার শেষ মাথা ছিল জেলের ঠিক বাইরে একটি মাটির রাস্তায়।

পশ্চিম তীরের জেনিন শহরের নিকটবর্তী উত্তর ইসরায়েলে অবস্থিত উচ্চ নিরাপত্তার গিলবোয়া কারাগারকে অনেকে নাম দিয়েছেন 'দ্য সেফ' বা সিন্দুক ।

ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী তাদের খোঁজে অভিযান শুরু করেছে। তারা যেন ৯ মাইল দূরের পশ্চিম তীর বা জর্ডানে পৌঁছাতে না পারেন সে জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী এ ঘটনাকে বীরোচিত বলে আখ্যায়িত করে বলেছে, এটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে হতবাক করে দেবে। আর হামাসের একজন মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, এ এক মহান বিজয় যা প্রমাণ করে যে "ইসরায়েলের কারাগারে বন্দী আমাদের সাহসী সৈনিকদের ইচ্ছা ও সংকল্পকে পরাভূত করা যাবে না।"
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা