আন্তর্জাতিক

বিশ্বে আক্রান্ত ২২ কোটি ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব কমেনি। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮২ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো। এই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৭৯৯ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৬৬ হাজার ২২৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি পাঁচ লাখ ৯৫ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৭১২ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এ নিয়ে করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ তিন হাজার ৬৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ২৫৬ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২০ লাখ ৯২ হাজার ১১৭ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৫৬ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ২০ হাজার ২০২ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি।

সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৪৩২ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

বিশ্বের বিভিন্ন দেশে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা