আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক: নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, বেশিরভাগই মারা গেছেন তাদের গাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়া বা পানিতে গাড়ি ভেসে যাওয়ার কারণে। আইদায় বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। -সূত্র : সিএন

অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড জনজীবন। রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে।

বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। নিউইয়র্কের সাবওয়েতে অন্তত ১৭টি ট্রেন আটকে পড়েছে। উদ্ধারকাজ চলছে।

নিউইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এবার নিউ জার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ফিল মারফি।

এর আগে প্রবল বর্ষণ ও বন্যায় নিউইয়র্ক এবং তার পার্শ্ববর্তী নিউজার্সিতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার এনবিসি নিউজের প্রতিবেদেন বলা হয়, নিউইয়র্কে একটি বেসমেন্টে আটকা পড়ে ৪ জন মারা গেছেন। ঝড় থেকে বাঁচার জন্য সেই বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা, তারপর আর বের হতে পারেননি। বন্যার পানি বেসমেন্টে ঢোকায় মৃত্যু হয় তাদের।

হ্যারিকেন আইদার প্রভাবে স্থানীয় সময় বুধবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে নিউইয়র্ক সিটি এবং নিউজার্সি এলাকায়। ভারী বর্ষণের কারণে সড়কে যান চলাচল বন্ধ এবং রেল ও পাতাল রেল সেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিউইয়র্ক ও নিউজার্সির কর্তৃপক্ষ।

বুধবার রাত থেকে নিউইয়র্ক ও নিউজার্সিতে প্রবল বর্ষণ হলেও এরই মধ্যে একটি টর্নেডোও আঘাত হেনেছে নিউইয়র্কে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ধারবাহিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ইতপূর্বে ঘটার কোনো রেকর্ড নেই।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা