আন্তর্জাতিক

বুস্টার ডোজের প্রস্তুতি নিচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার শট হিসেবে তৃতীয় ডোজ দেয়ার প্রস্তুতি শুরু করেছে জাপান সরকার। দেশটিতে রূপ পরিবর্তিত, ভিন্ন বৈশিষ্ট্যের করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঊর্ধ্বমুখী বলে টিকার কার্যকারিতা বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে টোকিও।

চলতি মাস থেকেই ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিদের বুস্টার ডোজ প্রদানে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রক্রিয়া চলছে আরও কয়েকটি দেশে। তবে এশিয়ায় জাপানই প্রথম বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তৃতীয় ডোজ দেয়া শুরু করতে চায় জাপান সরকার। এর আগে দ্বিতীয় ডোজ দেয়া শেষ করার লক্ষ্য দেশটির।

জাপানে বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে।

দুটি টিকাই এমআরএনএভিত্তিক (মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড) এবং দুই ডোজ করে নিতে হয়। গুরুতর অসুস্থতা ঠেকাতে দুই ডোজ কার্যকর হলেও গবেষণায় দেখায় গেছে, সময়ের সঙ্গে টিকার মাধ্যমে তৈরি সুরক্ষা কমতে থাকে।

এমন বাস্তবতায় বিভিন্ন দেশ তৃতীয় ডোজ দেয়ার পরিকল্পনা শুরু করে। সেপ্টেম্বর থেকে তৃতীয় ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ কার্যক্রম শুরু করবে যুক্তরাষ্ট্রও।

জাপান সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, শুরুতে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রমে ধীর গতির জন্য সমালোচনার মুখে পড়েছিল টোকিও। তাই বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম সঠিক সময়ে সম্পন্ন করতে আগেভাগেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

২০২২ সালে অতিরিক্ত পাঁচ কোটি টিকা পেতে মডার্নার সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে টোকিও। ফাইজারের কাছ থেকেও আগামী বছর আরও ১২ কোটি ডোজ কেনার জন্য চুক্তির আলোচনা চলছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের সঙ্গেও আলোচনা করছে জাপান সরকার।

জাপানে করোনার টিকাদান কার্যক্রমের দায়িত্ব থাকা মন্ত্রী তারো কোনো। গত সপ্তাহে সংসদীয় এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্বিতীয় ডোজ নেয়ার আট মাস পর তৃতীয় ডোজ দেয়া হবে বলে জেনেছি আমরা।

‘জাপানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিকিৎসাকর্মীরা প্রথম করোনা প্রতিরোধী টিকা নেন। সে হিসেবে দ্বিতীয় ডোজ নেয়ার আট মাস পর তাদের তৃতীয় ডোজ নেয়ার সম্ভাব্য সময় হতে পারে অক্টোবরের পর।’

তবে প্রধানমন্ত্রী ইয়োশিহিতে সুগার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জনসাধারণের জন্য প্রথম দুই ডোজ নিশ্চিত করা প্রথম লক্ষ্য। তারপর তৃতীয় ডোজের প্রশ্ন। কাজেই আগামী বছরের আগে জাপানে বুস্টার শট দেয়ার সম্ভাবনা নেই।

সাড়ে ১২ কোটির বেশি মানুষের দেশ জাপানে মোট জনগোষ্ঠীর অর্ধেক এখন পর্যন্ত কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছে। এদিকে, বুস্টার শট স্থগিতে ধনী দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণ দরিদ্র দেশগুলোর বিপুলসংখ্যক মানুষ এখনও প্রথম ডোজই পায়নি।

স্বাস্থ্যবিদদের শঙ্কা, টিকা বণ্টনে ধনী ও দরিদ্র দেশগুলোকে ভারসাম্যহীনতা মহামারি পরিস্থিতি ও নিত্যনতুন ভ্যারিয়েন্টের অব্যাহত বিস্তারের মধ্যে আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা