আন্তর্জাতিক

ডেটিং করেছেন ৩৩৫ নারীর সঙ্গে, টার্গেট ৩৬৫!

আন্তর্জাতিক ডেস্ক: তার লক্ষ্যই ডেটিং করা। সেটা এক দুইজন নারী সাথে নয়। সেটাও আবারো ৩৬৫ জন নারীর সঙ্গে। যার ফলে তার গায়ে সিরিয়াল ডেটার তকমা লেগে গেছে। এর মধ্যেই ৩৩৫ নারী জনের সঙ্গে ডেটিং করে ফেরেছেন। তিনি ভারতের চেন্নাইয়ের পেশাদার নৃত্য শিল্পী।

পেশায় নত্যৃ শিল্পী হলে তার নাম সুন্দর রামু। তার এই ডেটিং শুনে মনে হতে পারে কোন প্রেমিক মানুষ তিনি। আসলে তা নয়।

অনেকের মনে প্রশ্ন তাহলে কেন এত নারীর সঙ্গে ডেটিং করেছেন সুন্দর রামু? তিনি রোমান্টিক মানুষ হলেও ভালোবাসা খোঁজ পাওয়ার জন্য নারীদের সঙ্গে ডেটিং করছেন না। রামুর লক্ষ্য ভারতে নারীর অধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে রামু জানান, আমি এমন পরিবারে বড় হয়েছি যেখানে নারীদের শ্রদ্ধা করা হতো। তাদের সঙ্গে ভালো আচরণ করা হতো। আমি যে স্কুলে পড়েছি সেখানেও নারী-পুরুষে কোনও ভেদাভেদ ছিল না। কিন্তু বিভিন্ন সময় নারী-পুরুষের বৈষম্যের করুণ চিত্র লক্ষ্য করি। বিষয়টি আমাকে ভাবিয়েছে।

মূলত ২০১২ সালের ডিসেম্বরের এক রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করে চার জন। এরপর চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে। এ ঘটনায় তাকে ভীষণভাবে প্রভাবিত করে।

লিঙ্গ বৈষম্য দূর করতে কীভাবে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। ঠিক তখন থেকেই ৩৬৫ জন নারীর সাথে ডেটিংয়ের চিন্তা আসে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর রামু তার এই ৩৬৫ জনের সাথে ডেটিংয়ের পরিকল্পনা জানান। ২০১৫ সালের থেকে শুরু হয় তার এই ৩৫৬ জনের সাথে ডেটিংয়ের প্রথম ধাপ। এর মধ্যে ভিয়েতমান, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ রয়েছে বেশ কয়েকটি দেশের নাগরিক।

ডেটিংয়ে আসা নারীরা তার জন্য রান্না করে আনেন বা তাকে টাকা দেন। সেই খাবার আর টাকা তিনি দুঃস্থদের মাঝে বিতরণ করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা