আন্তর্জাতিক

শয়তানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব: সোলাইমানি কণ্যা

অস্ত্রহাতে ভাষণে কাসেম সোলাইমানির কন্যা জয়নাব সোলাইমানি বলেছেন, ’আল্লাহর কসম’ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব।

শুক্রবার (১০ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম পার্সটুড জানায়, বাবা সোলাইমানির জন্মস্থান কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেয়া ভাষণে এসব কথা বলেন জয়নাব।

পার্সটুড জানায়, ইরানে জুমার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখেন সোলাইমানির কন্যা। বক্তব্য দেয়ার সময় খতিব নিজেও রাইফেলটি এক হাত দিয়ে ধরে রাখেন। প্রথা অনুযায়ী জয়নাবও তার ভাষণের সময় বাম হাতে অস্ত্র ধরে ছিলেন। বাবার প্রতি কোটি কোটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করায় তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়নাব। ভিড়ের চাপে পদদলিত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। ভাষণে সোলাইমানির কন্যা জয়নাব প্রতিশোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে গত ৩ জানুয়ারি সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। প্রতিশোধ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরমাণু অস্ত্র পরিত্যাগে শর্তে শান্তি আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। তাদের প্রস্তাব নাকচ করে দিয়ে জাতিসংঘে পাল্টা চিঠি দেয় ইরান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা