আন্তর্জাতিক

বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় সন্তান আগমণের অপেক্ষায় প্রহর গুনছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি। শনিবার (৩১ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

দেশটির গণমাধ্যম বলছে, ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যারি তার বন্ধুদের বলেছেন, তিনি আবারো গর্ভবতী হওয়ায় অবিশ্বাস্য রকমের সুখ অনুভব করছেন। তবে চলতি বছরের শুরুর দিকে গর্ভপাতের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

এ বছরের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন বরিস জনসন ও ক্যারি। ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী এর আগেও দু’বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেসব ঘরে তার কত সন্তান আছে সেবিষয়ে জানাননি তিনি। তবে তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের ঘরে চার সন্তান আছে।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরে সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে ৩৩ বছর বয়সী ক্যারির।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা