আন্তর্জাতিক

১০০ কেজি ওজনের লেহেঙ্গা!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে নিয়ে নানা কথা হয় আমাদের সমাজে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিয়ের মৌসুমে বিয়ে নিয়ে নানা মজার ভিডিও আপলোড হয়। তাই কনের পরনে ১০০ কেজি ওজনের লেহেঙ্গা! এমনটাই ঘটেছে পাকিস্তানে। কনের এই পোশাকের ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আগে থেকেই কনের ইচ্ছে ছিল ১০০ কেজির লেহেঙ্গা পরবেন বিয়ের অনুষ্ঠানে। যেমন ভাবা তেমন কাজ! সুবিশাল লেহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এটি আকারে এতটাই বড় ছিল যে সেটি সামলাতে কয়েকজনের সাহায্য নিতে হয়েছে।

বসার জায়গা পুরোটাই কনের দখলে। তার পাশে কোনও রকমে বসে রয়েছেন বর।

ভিডিওতে দেখা যাচ্ছে, দারুণ সুতোর কাজে সুসজ্জিত বিশাল আকারের লেহেঙ্গা পরে বিয়ের পালঙ্কে বসে আছেন কনে। তার পোশাকটি কয়েকজন দুই দিক থেকে ধরে রেখেছে। আর পাশে বসে আছেন বর। সাধারণ বিয়ের পোশাকেই, শেরওয়ানি পাগড়ির সাজে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়। একজন কমেন্ট করেছেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ আরেকজন লিখেছেন, ‘কিভাবে এত বড় মাপের লেহেঙ্গাটি সামাল দিচ্ছে কনে?’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা