আন্তর্জাতিক

করোনার বিনাপরীক্ষায় জার্মানিতে না

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানোর নিয়ম চালু করা হচ্ছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগাম বৈঠকে আরো কিছু পদক্ষেপও নেওয়া হতে পারে৷

জার্মানির একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১লা আগস্ট থেকে জার্মানিতে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষার নেতিবাচক ফল দেখাতে হবে৷

যে কোনো দেশ থেকে যে কোনো পথে প্রবেশের ক্ষেত্রে সব মানুষের জন্যই এই নিয়ম কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে৷ তবে করোনা টিকার সব প্রয়োজনীয় ডোজ নেওয়া থাকলেও এই নিয়ম পালন করতে হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সেই লক্ষ্যে সমন্বয়ের কাজ চলছে৷ উল্লেখ্য, এখনো পর্যন্ত শুধু বিমানবন্দরে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত মানুষদের ক্ষেত্রে এমন পরীক্ষা বাধ্যতামূলক৷ স্থলপথে বা রেলপথে প্রবেশ করলে করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই৷

ধীরে হলেও জার্মানিতে করোনা সংক্রমণের হার লাগাতার বেড়ে চলায় সরকার নানারকম পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার বুধবার ১৫ ছুঁয়েছে৷ গ্রীষ্মের ছুটির মরসুমে সপরিবারে বিদেশে বেড়াতে যাবার কারণে যে চরম ছোঁয়াচে ডেল্টা সংস্করণের সংক্রমণ আরো বাড়ছে, এমন প্রমাণ পাওয়া যাচ্ছে৷ ফলে যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে আরো কড়া নিয়ম চালু করার জন্য চাপ বাড়ছে৷

বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার মঙ্গলবার রাতে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে স্পষ্ট নিয়মের উল্লেখ করেন৷ তিনি বলেন, এই নিয়ম চালু করার আইনি ভিত্তিও প্রস্তুত হয়ে গেছে৷ স্থল সীমান্তে সব জায়গায় নিয়ন্ত্রণ সম্ভব না হলেও বিচ্ছিন্নভাবে যাত্রীদের পরীক্ষা করা হবে৷

জার্মানিতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবিলা করতে আরো পদক্ষেপের প্রস্তুতি চলছে৷ আগামী ১০ই রাজ্যর মুখ্যমন্ত্রীদের বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরিষদের বর্তমান সভাপতি ও বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার৷ আগস্ট মাসের শেষে এই বৈঠক হবার কথা ছিলো৷ কিন্তু করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার উল্লেখ করেন তিনি৷ মঙ্গলবারই মুখ্যমন্ত্রীরা চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন৷

ইউরোপের দেশগুলির বিচ্ছিন্ন পদক্ষেপ করোনা সংক্রমণের হার কমাতে তেমন সহায়ক হচ্ছে না বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রবেশের ক্ষেত্রে এমন একক বিধিনিয়ম থাকলে ইউরোপে ডেল্টা ভেরিয়েন্টের প্রসার আগেই নিয়ন্ত্রণ করা যেত৷ ব্রিটেন থেকে পর্যটক ও অন্যান্য যাত্রীরা কার্যত অবাধে প্রবেশ করার কারণে পর্তুগালে ডেল্টা সংক্রমণের হার আচমকা বেড়ে যায়৷
সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা