আন্তর্জাতিক

৩০ লাখ ডোজ পেলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কোভ্যাক্স-এর আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে পাকিস্তান। সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ইউনিসেফ।

সোমবার (২৬ জুলাই) টুইটারে দেওয়া এক পোস্টে ইউনিসেফ জানায়, জাতিসংঘ সমর্থিত কোভাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ৩০ লাখ ডোজ মডার্না টিকা সোমবার হাতে পেয়েছে পাকিস্তান।

এর ফলে কোভাক্স কর্মসূচির আওতায় পাকিস্তানে টিকা সরবরাহের পরিমাণ দাঁড়ালো ৮০ লাখে। জুলাই মাসের প্রথম দিকে বিশ্ব ভ্যাকসিন উদ্যোগের মাধ্যমে আড়াই লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পেয়েছিল ইসলামাবাদ।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পাকিস্তানে ইতোমধ্যেই ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোভিড সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন। যদিও প্রায় ২২ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের কারণে দেশটিতে সম্প্রতি ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা