আন্তর্জাতিক

বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ১৩৮

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, ভারি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিধস ও নদীতীরবর্তী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি উপচে পড়ে ভেঙে যাচ্ছে শহর রক্ষা বাঁধ।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে নদীতীরের মানুষদের। বন্যাকবলিত এলাকাগুলোতে তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট।

ভারতের আবহাওয়া বিভাগ সপ্তাহের শুরুতে টানা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। প্রবল বৃষ্টির শঙ্কার কথা জানিয়ে গত বৃহস্পতিবার (২২ জুলাই) আবহাওয়া বিভাগ মুম্বাইসহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করে

এদিকে ভূমিধসে মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মোদি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা