আন্তর্জাতিক

নর্ড স্ট্রিম ২ বিতর্কের অবসান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বিস্তৃত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপ লাইন নিয়ে আমেরিকা ও জার্মানির মধ্যে বিতর্ক ছিল। বুধবার (২১ জুলাই) তার অবসান হয়েছে।

বিতর্ক, সমালোচনা ও রাজনীতি ছিল এটি নিয়ে। শেষপর্যন্ত তার অবসান হলো। নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নিয়ে সমঝোতায় পৌঁছালো জার্মানি ও আমেরিকা। মনে করা হচ্ছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাম্প্রতিকতম মার্কিন সফরের পরেই বরফ গলেছে।

তবে সমঝোতায় পৌঁছানোর জন্য জার্মানি এবং অ্যামেরিকা দুই দেশই নিজেদের অবস্থান থেকে সরেছে। ইউক্রেনের সুরক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। পাশাপাশি এই পাইপলাইন যাতে ভূরাজনীতিতে রাশিয়াকে কোনো বিশেষ সুবিধা দিতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে স্থির হয়েছে।

কী আছে চুক্তিতে

বুধবার দুই দেশের মধ্যে যে চুক্তি সই হয়েছে, তাতে বলা হয়েছে, রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম ২ পাইপ লাইন তৈরিতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু জার্মানিকে খেয়াল রাখতে হবে, রাশিয়া যেন এই পাইপ লাইনকে ক্ষমতার অস্ত্র হিসেবে ব্যবহার না করে। পাইপ লাইনটি যাবে ইউক্রেনের উপর দিয়ে। দেখতে হবে, ইউক্রেন যেন ট্রানসিট ফি থেকে বঞ্চিত না হয়। গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে রাশিয়া অত্যন্ত সমৃদ্ধ।

অন্যদিকে ইউরোপ এ বিষয়ে খানিকটা রাশিয়ার মুখাপেক্ষি। রাশিয়া যাতে সেই বিষয়টিকে রাজনৈতিক সুযোগ হিসেবে না দেখে সে দিকে খেয়াল রাখতে হবে। রাশিয়া যেন ইউক্রেনের উপর আর কোনো আগ্রাসন না চালায়। যদি এই ঘটনাগুলি ঘটে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কড়া পদক্ষেপ নেবে জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা করবে। ইউরোপীয় ইউনিয়নকেও জার্মানি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে উৎসাহী করবে।

প্রতিটি প্রস্তাবই জার্মানি মেনে নিয়েছে। তারপরেই চুক্তি সই হয়েছে। আমেরিকাকেও পিছু হঠতে হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই পাইপ লাইনের ঘোরতর বিরোধী ছিলেন। জো বাইডেনও এই পাইপ লাইন কখনো সমর্থন করেননি। আমেরিকা বরাবরই বলেছে, এই পাইপ লাইন ভূরাজনীতিতে রাশিয়াকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে। যা তারা কোনো ভাবেই হতে দিতে চায় না। অ্যামেরিকায় গিয়ে এ বিষয়ে বাইডেনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ম্যার্কেল। শেষপর্যন্ত বাইডেন সমঝোতায় আসতে রাজি হন। জার্মান রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরে ক্ষমতা ছাড়ার আগে আঙ্গেলা ম্যার্কেলের অন্যতম বড় সাফল্য এই চুক্তি।

ইউক্রেন নীতি

চুক্তিতে ইউক্রেন নিয়ে স্পষ্ট নীতি নির্ধারণ করেছে দুই দেশ। জার্মানি এবং আমেরিকা যৌথ ভাবে ইউক্রেনে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ইউক্রেনে গ্রিন এনার্জি তৈরির জন্য এই অর্থ ব্যয় হবে।

ইউক্রেনকে প্রাকৃতিক সম্পদের জন্য শুধুমাত্র রাশিয়ার মুখাপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার ব্যবস্থা করবে জার্মানি। যাতে পাইপ লাইন ইউক্রেনের উপর দিয়ে যাওয়া বাবদ ট্রানসিট অর্থ পায় দেশটি।

বুধবার চুক্তি সই হওয়ার পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ফোন করেন ম্যার্কেল। চুক্তি নিয়ে আলোচনা হয়েছে দুইপক্ষের। কীভাবে দ্রুত পাইপ লাইনের কাজ শেষ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা