আন্তর্জাতিক

৬০০ কিলোমিটার গতির ট্রেন উম্মোচন চীনে 

আন্তর্জাতিক ডেস্ক : আরও দ্রুত গতির ট্রেন উম্মোচন করেছে চীন । ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম একটি ম্যাগলেভ ট্রেন উন্মোচন করেছে তারা। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমের খবরে এই ট্রেন উন্মোচনের তথ্য জানানো হয়েছে।

চীনের উপকূলীয় শহর কিংদাওয়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বোচ্চ গতির এই ট্রেন বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন ট্রেনের স্বীকৃতি পেতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিদ্যুৎ-চৌম্বকীয় শক্তি ব্যবহার করে তৈরি এই ম্যাগলেভ ট্রেন লাইনের ওপর ‘ভাসমান’ থাকে। রেলের সঙ্গে ট্রেনের কোনো সংযোগ থাকে না। ফলে ঘষণজনিত বাধাও থাকে না। প্রায় দুই দশক ধরে চীন এই প্রযুক্তি ব্যবহার করে আসছে অত্যন্ত সীমিত পরিসরে। সাংহাইয়ের একটি বিমানবন্দর থেকে পার্শ্ববর্তী একটি শহরের মধ্যে চলাচলের জন্য ছোট একটি ম্যাগলেভ লাইন আছে।

চীনে এখন পর্যন্ত আন্তঃনগর ও আন্তঃপ্রদেশে চলাচলের জন্য কোনো ধরনের ম্যাগলেভ লাইন নাই; যা দ্রুতগতির এই ট্রেনের ভালো ব্যবহার করতে পারে। সাংহাই এবং চেংডুসহ দেশটির কিছু শহরে ম্যাগলেভ লাইন চালুর বিষয়ে গবেষণা চলছে।

ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম ম্যাগলেভ ট্রেন। যার মাধ্যমে রাজধানী বেইজিং থেকে বাণিজ্যিক নগরী সাংহাইয়ের এক হাজারের বেশি কিলোমিটারের পথ পাড়ি দেয়া যাবে মাত্র আড়াই ঘণ্টায়। এই দুই শহরের মধ্যে বিমানে প্রায় ৩ ঘণ্টা এবং দ্রুতগতির রেলে ৫ ঘণ্টা ৫০ মিনিট সময়ের দরকার হয়।

উচ্চ ব্যয় এবং বর্তমান অবকাঠামো ব্যবস্থার সঙ্গে অসঙ্গতি ম্যাগলেভ ট্রেন চালুর পথে অন্তরায় হলেও জাপান এবং জার্মানির মতো দেশগুলো এটি চালু করতে চাইছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা