আন্তর্জাতিক

ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের সেনা ছাউনি

আন্তর্জাতিক ডেস্ক: ওয়েস্ট ব্যাঙ্ক থেকে একাধিক ইহুদি পরিবারকে সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল সরকার। ওই জায়গায় সেনা ছাউনি তৈরি হবে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনিদের বক্তব্য, ওই জমি তাদের। সেনার বদলে তাদের ওই জমি প্রাপ্য ছিল।

বেশ কিছু পরিবার ওয়েস্ট ব্যাঙ্কের একটি অংশে বেশ কয়েক মাস ধরে তাদের আশ্রয় গড়ে তুলছিল। ধীরে ধীরে গড়ে উঠছিল ছাউনি। বৃহস্পতিবার ওই ইহুদি পরিবারগুলিকে নোটিস দেয় ইসরায়েল সরকার। বলা হয়, শুক্রবার বিকেল ৪টের মধ্যে তাদের ওই জমি ছেড়ে দিতে হবে। নইলে সেনা গিয়ে তাদের তুলে দেবে।

ওই জমিতে বসবাসকারীদের সঙ্গে একটি চুক্তি হয়েছে সরকারের। পরবর্তীকালে সেনা মনে করলে তাদের কেউ কেউ আবার ফিরে যেতে পারবে সেখানে। কিন্তু আপাতত তাদের সরে যেতে হবে।

বিশেষজ্ঞদের বক্তব্য, ওই জায়গাটি স্ট্র্যাটেজিক। ফলে সেনা সেখানে ছাউনি গড়ে তুলবে। তৈরি হবে পোস্ট। ওই জমির পাশেই ফিলিস্তিনিরা বাস করেন। দীর্ঘদিন ধরেই ওই জমি নিজেদের বলে দাবি করেন তারা। সেনাকে লক্ষ্য করে পাথরও ছুড়েছেন তারা। সেনাও পাল্টা কাঁদানে গ্যাস এবং গুলি ছুড়েছে। তাতে চারজনের মৃত্যু হয়েছে বলেও ফিলিস্তিনের দাবি।

বিতর্কিত চুক্তি কেন

এর আগে ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ করলেও ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইহুদিদের কখনো উচ্ছেদ করেনি ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর বদল হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বেনেট অতি দক্ষিণপন্থি বলে পরিচিত। আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বই তিনি স্বীকার করেন না।

এ বিষয়ে আগে বহু বক্তৃতা করেছেন তিনি। তবে যে সরকার তিনি গড়েছেন, সেখানে বামপন্থি, ইসলামপন্থি সবরকম দলই আছে। ফলে বেনেটকেও খানিকটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই নতুন চুক্তিটি সামনে আনা হয়। যেখানে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে ইসরায়েলিদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে।

চুক্তিতে অবশ্য বলা হয়েছে, প্রাথমিক ভাবে সেখানে সেনা ছাউনি গড়বে। পরবর্তীকালে সব ঠিক থাকলে কিছু পরিবারকে সেখানে ফের বসবাস করার সুযোগ দেওয়া হবে।

ফিলিস্তিনের প্রতিক্রিয়া

স্বাভাবিক ভাবেই ফিলিস্তিন এই চুক্তিতে খুশি নয়। তাদের বক্তব্য, চুক্তি হয়েছে ইসরায়েলের মানুষের সঙ্গে সেনার। ফিলিস্তিনিদের কথা ভাবা হয়নি। ওই জমি তাদের বলে দাবি করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি।

বস্তুত, ১৯৬৭ সালে ওয়েস্ট ব্যাঙ্কের দখল নেয় ইসরায়েল। তার আগে সেখানে ফিলিস্তিনিরা থাকতেন। ইসরায়েল তারপর থেকে ওয়েস্ট ব্যাঙ্ক নিজেদের বলে দাবি করে। ফিলিস্তিন তা মেনে নেয় না। বস্তুত, দুই তরফই মনে করে, ওয়েস্ট ব্যাঙ্ক একটি স্ট্র্যাটেজিক অঞ্চল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা