আন্তর্জাতিক

চীনে মার্শাল আর্ট সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই শিশু, যাদের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।

আহত শিক্ষার্থীদের দ্রুতগতিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি চিকিৎসার সুবিধার্থে মা-বাবাদেরও তাদের সাথে দেখা করতে দেয়া হয়নি। গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী আগুন লাগার সময় মার্শাল আর্ট সেন্টারটিতে ৩৪ শিশু শিক্ষার্থী ছিল।

শুক্রবার প্রদেশটির ঝেংশিং মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে হতাহতের ঘটনা ঘটে। যা ছিল একটি আবাসিক মার্শাল আর্ট সেন্টার। প্রদেশ প্রশাসন বলছে, স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে আগুন লাগে পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

চীনে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আগেও ঘটেছে বহুবার। ২০০০ সালে ক্রিসমাস ডেতে হেনান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৪ সালে চীনের দক্ষিণাঞ্চলে একটি আন্ডারওয়্যার তৈরি কারখানায় আগুন লেগে ১১ জন নিহত হয়। আহত হয়েছে ১৫ জনের বেশি। এছাড়া দেশটিতে ২০১৭ সালের একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা